ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর ও চারপাশের চূর্ণ-বিচূর্ণ কংক্রিটের স্তূপের মাঝেই অবরুদ্ধ গাজা উপত্যকায় অনুষ্ঠিত হলো বর্ণিল ও আবেগঘন এক গণবিয়ে। সংযুক্ত আরব আমিরাতের মানবিক সহায়তা কমিটি এবং দাতব্য সংস্থার সহযোগিতায় গাজায় একসঙ্গে ২৫০ জন ফিলিস্তিনি দম্পতি নতুন জীবন শুরু করেছেন। দীর্ঘ যুদ্ধ, ধ্বংসলীলা, প্রিয়জন হারানোর বেদনা এবং তাঁবুতে মানবেতর জীবনযাপনের মাঝেও ফিলিস্তিনি তরুণ-তরুণীদের এই ঘুরে দাঁড়ানোর চেষ্টা ও অদম্য বেঁচে থাকার লড়াই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। গাজার এই গণবিয়ে অনুষ্ঠান, বর-কনেদের অনুভূতি এবং যুদ্ধবিধ্বস্ত উপত্যকার মানবিক পরিস্থিতির বিশদ বিবরণ নিয়ে বিশেষ প্রতিবেদন।


