আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো অঞ্চলে ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘সংস্কৃতি’-এর উদ্যোগে ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। গ্রেটার বাফেলো ও ওয়েস্টার্ন নিউইয়র্কে বসবাসকারী প্রবাসী বাঙালি ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীরা অঞ্জলি প্রদান, শাস্ত্রীয় পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।


