মার্কিন প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা ও সংবাদমাধ্যমের ওপর নজিরবিহীন কড়াকড়ির প্রতিবাদে হোয়াইট হাউসের দৈনন্দিন ভিডিও ও প্রেস পুল কাভারেজ বয়কট করেছে শীর্ষস্থানীয় ৫টি প্রধান মার্কিন সম্প্রচারমাধ্যম (ABC, CBS, CNN, Fox এবং NBC)। এর আগে সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর মতো প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর হোয়াইট হাউস কভারেজ ও প্রেস পাস বাতিল করার জেরে এই যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাধীন সাংবাদিকতা ও সংবিধানের প্রথম সংশোধনীর অধিকার রক্ষায় সংবাদমাধ্যমগুলোর এমন ঐক্যবদ্ধ প্রতিরোধ ওয়াশিংটনের রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। বাকস্বাধীনতা ও গণমাধ্যমের প্রবেশাধিকার নিয়ে চলা এই নজিরবিহীন দ্বন্দ্ব নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।


