সুদান ও দক্ষিণ সুদান সীমান্তের বিতর্কিত অ্যাবেই (Abyei) অঞ্চলের একটি ব্যস্ত জনাকীর্ণ বাজার ও সংলগ্ন জ্বালানি ডিপোতে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১৫৩ জন নিহত এবং বহু মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন। হামলায় জ্বালানি ডিপোতে আগুন ধরে বিস্ফোরণ ঘটায় মৃতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। রক্তক্ষয়ী এই হামলায় সুদান সেনাবাহিনী ও প্যারা মিলিটারি স্পেশাল র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর সংঘাত আরও ভয়াবহ রূপ ধারণ করায় সীমান্তজুড়ে নতুন করে আতঙ্ক ও তীব্র কূটনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।


