মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইজির তিরোধান দিবস ও দর্শন স্মরণে নিউ ইয়র্কে ঐতিহ্যবাহী সঙ্গীত সংগঠন ‘মাটির গান’-এর উদ্যোগে আয়োজিত হলো এক ভাবগম্ভীর সাধুসঙ্গ। নিউ ইয়র্কের প্রবাসী বাঙালি সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে আয়োজিত এই সাধুসঙ্গে লালনের দেহতত্ত্ব, আত্মদর্শন ও মানবতাবাদী দর্শনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে মাটির গানের শিল্পীরা লালন সাঁইজির কালজয়ী বাউল গান ও ভাবসঙ্গীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের সুরের মূর্ছনায় আপ্লুত করে।


