রিয়াদ ও দাম্মামের বিমানবন্দরে সাম্প্রতিক প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনের রাজধানী সানাসহ হুথি-নিয়ন্ত্রিত বিভিন্ন কৌশলগত সামরিক অবস্থান এবং তেল ডিপোতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বিমান হামলার আগে রাজধানী সানা ও তার আশপাশের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা বজায় রেখে এলাকা ত্যাগের সতর্কবার্তা জারি করে জোট বাহিনী।


