যুক্তরাজ্যের লন্ডনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’। যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন শহরে বসবাসরত চট্টগ্রামবাসী প্রবাসীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি জোরদার করা এবং বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে চট্টগ্রামের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়াই ছিল এই জমকালো আয়োজনের মূল লক্ষ্য। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার, সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের বিশেষ সম্মাননা প্রদানের মাধ্যমে এ উৎসব এক প্রাণের মিলনমেলায় পরিণত হয়। বিলেতের বুকে চট্টগ্রাম উৎসবের নানা আলোকচিত্র ও বিস্তারিত আয়োজন নিয়ে বিশেষ প্রতিবেদন।


