উত্তর আমেরিকা (যুক্তরাষ্ট্র ও কানাডা) জুড়ে পরম উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী ভৌতিক ও আনন্দের উৎসব ‘হ্যালোইন’। নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান, টেক্সাস এবং টরন্টোসহ প্রবাসী অধ্যুষিত শহরগুলোতে বাংলাদেশি-আমেরিকান ও প্রবাসী পরিবারগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এই উদযাপনে। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের প্রবাসীরা বিভিন্ন কমিক, সুপারহিরো ও হরর কস্টিউম পরিধান করে ট্রিক-অর-ট্রিটিং, জ্যাক-ও’-লণ্ঠন তৈরি এবং কুমড়ার নকশাসহ বর্ণিল নানা আয়োজনে মেতে উঠেছেন। প্রবাসে মূলধারার সংস্কৃতির সাথে নিজেদের মানিয়ে নেওয়ার পাশাপাশি দ্বিতীয় প্রজন্মের সন্তানদের রঙিন আনন্দের অনুভূতি দিতে প্রবাসীদের এই স্বতঃস্ফূর্ত উৎসব উদযাপন উত্তর আমেরিকার কমিউনিটিতে তৈরি করেছে এক মিলনমেলা।


