সরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে ও ডানপন্থী শাসনের অবসান ঘটাতে বিরোধীদের প্রতি আরব দলগুলোর সাথে ঐতিহাসিক জোট সরকার গঠনের দাবিতে রাজপথে নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারী। তেল আবিব ও জেরুজালেমে বিরোধী নেতা গাদি আইজেনকটের বাসভবন ও প্রধান চত্বরগুলোতে আয়োজিত এসব বিক্ষোভে ব্যানার-প্ল্যাকার্ড হাতে ইহুদি ও আরব নাগরিকরা ঐক্যবদ্ধভাবে যোগ দেন। সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতাসীন দল ও বিরোধী জোটের ঝুলন্ত পরিস্থিতির পর পার্লামেন্টে ১৯টি আসন পাওয়া আরব দলগুলো এখন সরকার গঠনের নির্ণায়ক শক্তিতে রূপ নিয়েছে।


