Video

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব? Channel i USA News

Watch on YouTube

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে অভূতপূর্ব কৌশলগত পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির বিরোধী দলীয় জোট। বর্তমান ডানপন্থী জোট সরকারের অভ্যন্তরীণ অসন্তোষ ও জাতীয় সংকটকে কাজে লাগিয়ে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ইসরায়েলি সংসদে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচন সংক্রান্ত এক বিশেষ বিল আনার প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। প্রস্তাবিত এই বিলে বর্তমান সংসদ ভেঙে দেওয়া ছাড়াই সরাসরি প্রধানমন্ত্রীর পদের জন্য নতুন করে একক ভোটের বিধানের কথা বলা হয়েছে। দীর্ঘায়িত সংঘাত, বন্দিমুক্তি ইস্যুতে চরম স্থবিরতা ও দেশটির সামরিক ও রাজনৈতিক সংকটে নেতানিয়াহুর ওপর জন অসন্তোষ চূড়ান্তে পৌঁছানোর প্রেক্ষাপটে ইসরায়েলি রাজনীতিতে এই নাটকীয় মোড় বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।