Video

জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

Watch on YouTube

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান, যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের একমাত্র কন্যা। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন ডিগ্রিধারী জাইমা জাতিসংঘের ওয়েবসাইটে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী লিগ্যাল অফিসার হিসেবে তালিকাভুক্ত, এবং সেখানে তাঁর দায়িত্ব আইনসংক্রান্ত বিষয় দেখাশোনা করা। সভাপতির কার্যালয়ের বিভিন্ন পদে ২৯টি দেশের মোট ৪০ জন কর্মরত, যার মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি—সংবাদটি প্রকাশিত হয়েছে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণের দিনেই।