স্পেনের মধ্যবর্তী এলাকা তোলেদো প্রদেশের উরদায় দুই দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অন্তত অর্ধশতাধিক যাত্রী। একটি দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের সঙ্গে অপর একটি হাই-স্পিড ট্রেনের এই সংঘর্ষে একাধিক বগি লাইনচ্যুত হয়ে মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। দেশটির জরুরি সেবা বিভাগ, সামরিক বাহিনীর স্পেশাল রেস্কিউ টিম এবং হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


