Video

২০১০ সালের পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় ঋণ সংকট, বিপাকে লাখো পরিবার | Channel i USA News

Watch on YouTube

যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ২০০৮-২০১০ সালের মহামন্দার পর আবার দেখা দিয়েছে সবচেয়ে বড় গৃহস্থালি ঋণ সংকট। ফেডারেল রিজার্ভের প্রতিবেদনে উঠে এসেছে যে, দেশটির প্রায় ২০ শতাংশ পরিবার তাদের ক্রেডিট কার্ড, অটো লোন ও ক্রেডিট কিস্তির টাকা সময়মতো পরিশোধ করতে ব্যর্থ হয়ে ঋণ খেলাপির তালিকায় নাম লেখাচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সুদের উচ্চহার এবং সঞ্চয় শেষ হয়ে যাওয়ার ফলে আমেরিকানদের এই গভীর আর্থিক সংকট ও সার্বিক অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।