তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এর উদ্বোধনী অধিবেশনে বিশ্বনেতাদের সাথে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার শুরু হওয়া এই সম্মেলনে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে যোগ দেন তিনি।


