যুক্তরাষ্ট্রের নিউজার্সি -তে সাড়ম্বরে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্যামা পূজা (কালী পূজা) ও দীপাবলী। নর্থ জার্সি বেঙ্গলি অ্যাসোসিয়েশন, আনন্দ মন্দির, সনাতন অ্যাসোসিয়েশন এবং স্থানীয় মন্দির ও সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রবাসী বাঙালি ও সাউথ এশিয়ান কমিউনিটির হাজার হাজার মানুষ অংশ নেন। ঐতিহ্যবাহী প্রতিমা পূজা, আরতি, প্রদীপ প্রজ্জ্বলন, শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা এবং সুস্বাদু খাবারের বর্ণিল আয়োজনে মুখরিত হয়ে ওঠে মেটচেন, এডিসন, পারসিপানি ও মনরো টাউনশিপসহ নিউজার্সির বিভিন্ন প্রাঙ্গণ। উৎসবে প্রবাসীদের উপস্থিতি, ঐতিহ্য রক্ষা ও সম্প্রদায়ের সম্প্রীতি নিয়ে বিশেষ প্রতিবেদন।


