যুক্তরাষ্ট্রে হাম বা মিজেলস ভাইরাসের সংক্রমণ গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন -এর সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৬ সালে দেশটিতে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৫,১৮২ অতিক্রম করেছে, যা ১৯৯১ সালের পর এক বছরে সর্বোচ্চ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের টিকাদানের হার হ্রাস পাওয়া এবং টিকা গ্রহণ না করার কারণে এই ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যুক্তরাষ্ট্রের হাম-মুক্ত দেশের মর্যাদা বাতিলের শঙ্কার প্রেক্ষাপটে সিডিসি ও স্থানীয় স্বাস্থ্য দপ্তরগুলোর বিশেষ স্বাস্থ্য সতর্কতা, হাসপাতালে রোগী ভর্তি ও চিকিৎসকদের পরামর্শ নিয়ে বিশেষ প্রতিবেদন।


