Video

পর্তুগালের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ! |Channel i USA News

Watch on YouTube

পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত রাষ্ট্রপতির কার্যালয় ‘বেলেম প্যালেসে’ আনুষ্ঠানিকভাবে পর্তুগিজ রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সোজার কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন পর্তুগালে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান। পরিচয়পত্র উপস্থাপন পর্ব শেষে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে লিসবনে বাংলাদেশ মিশন প্রতিষ্ঠা, ঢাকায় পর্তুগালের স্থায়ী দূতাবাস স্থাপন, ঢাকা-লিসবন সরাসরি আকাশপথ চালু, লিগ্যাল মাইগ্রেশন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশি রাষ্ট্রদূত। বৈঠকে পর্তুগালের রাষ্ট্রপতি ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা পর্তুগিজ অর্থনীতি, সমাজ ও সামাজিক সংস্কৃতিতে প্রবাসী বাংলাদেশীদের বিশেষ অবদানের আন্তরিক প্রশংসা করেন।