Video

গাজা সিটিতে বাস্তুচ্যুত শিশুদের মুখে হাসি ফোটাতে সার্কাসের আয়োজন | Channel i USA News

Watch on YouTube

ইসরায়েলি হামলা, ক্রমাগত স্থানচ্যুতি ও যুদ্ধের ভয়াবহ ট্রমার মুখোমুখি থাকা গাজা সিটির বাস্তুচ্যুত শিশুদের ক্ষণিকের আনন্দ ও মানসিক স্বস্তি দিতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী সার্কাস প্রদর্শনী। ‘গাজা সার্কাস স্কুল’ ও স্থানীয় শিল্পীদের উদ্যোগে বিভিন্ন আশ্রয়ন কেন্দ্র ও তাবু শিবিরের তাঁবুর মাঝে রঙ-বেরঙের পোশাক, অ্যাক্রোবেটিক শারীরিক কসরত, ক্লাউন এবং সংগীত পরিবেশনা উপস্থাপন করা হয়। যুদ্ধের ভয়াবহতা ও খাদ্য-চিকিৎসার সংকটের মাঝেই এই আয়োজন শিশুদের মুখে হাসি ফোটাতে এবং ট্রমা কাটিয়ে উঠতে বিশেষ কাজ করছে। গাজার বাস্তুচ্যুত শিশুদের জন্য আয়োজিত সার্কাস পরিবেশনার বিভিন্ন চিত্র ও মানবিক উদ্যোগের বিস্তারিত নিয়ে বিশেষ প্রতিবেদন।