ভারতের রাজধানী নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে ‘তেরঙ্গা যাত্রা’ কর্মসূচির আগেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে এবং আইসা (AISA) নেত্রী নেহা বোরাসহ প্রায় ১৫০ জন আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ। পূর্বানুমতি না থাকা ও ধারা ১৬৩ জারির অজুহাতে চালানো এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো।


