ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অন্যতম চরম ক্ষতিগ্রস্ত ও রণক্ষেত্র হিসেবে পরিচিত ওলেশকি শহরে মানবিক সহায়তা ও বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে এক ঐতিহাসিক স্থানীয় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হোয়াইট হাউস ও আন্তর্জাতিক সূত্রের বরাতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সরাসরি মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টায় মস্কো এবং কিয়েভ এই সীমিত মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।


