Video

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান চান প্রধানমন্ত্রী | Channel i USA News

Watch on YouTube

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন এর উচ্চপর্যায়ের প্লেনারি অধিবেশনে যোগ দিয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ বা লোন নয়, বরং সরাসরি অনুদান এবং কার্যকর আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এবং অন্তত ৫০ শতাংশ তহবিল অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান জানান। সম্মেলনে বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতি গড়ার প্রত্যয়, নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা এবং ৫ দফা প্রস্তাবনা তুলে ধরার পাশাপাশি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের বিস্তারিত নিয়ে বিশেষ প্রতিবেদন।