ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে বান্তেন প্রদেশের সেরাং জেলার চিকান্দে এলাকায় অবস্থিত একটি মিষ্টান্ন বা ক্যান্ডি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩ জন শ্রমিক নিহত হয়েছেন এবং আরও ৩৬ থেকে ৩৭ জন নিখোঁজ রয়েছেন। ২১ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বিখ্যাত ‘মিল্কিটা’ ক্যান্ডি উৎপাদনকারী প্রতিষ্ঠান পিটি ফনুসা আগুং মুলিয়া র তিনতলা ভবনে এই আগুন লাগে। বান্তেন প্রদেশের গভর্নর আন্দ্রা সনি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় কারখানাটির ভেতরে আনুমানিক ৬০ জন কর্মী অবস্থান করছিলেন। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাঁদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।


