Video

গাজা যুদ্ধ ও মেলোনি সরকারের বিরুদ্ধে উত্তাল ইতালি! কলোসিয়ামে ফিলিস্তিনের পতাকা | Channel i USA News

Watch on YouTube

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান, ইউরোপে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকারের অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতির প্রতিবাদে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইতালির বড় বড় শহরগুলো। রাজধানী রোমে পুলিশি ব্যারিকেড ভেঙে ঐতিহাসিক কলোসিয়ামে প্রবেশ করে ফিলিস্তিনের পতাকা ওড়ান তরুণ ও শিক্ষার্থী আন্দোলনকারীরা। বিক্ষোভ দমনে রোম ও তুরিনে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করায় ব্যাপক সহিংসতা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অন্যদিকে মিলানে বিশৃঙ্খলা ঠেকাত সামরিক বাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।