যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পেমবার্টন টাউনশিপের কাউন্সিল বৈঠকে একজন বাসিন্দার দিকে হিংস্রভাবে ধেয়ে যাওয়ার ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। সাবেক এক প্রশাসনিক কর্মকর্তার বরখাস্ত নিয়ে আয়োজিত বৈঠকে তীব্র বাকবিতণ্ডার এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে মেয়র ম্যাথিউ বিয়াঞ্চিনি মাইকেল সকা নামে এক ক্ষুব্ধ বাসিন্দার দিকে তেড়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক ব্যক্তি ও পুলিশ মেয়রকে টেনে ধরে কক্ষ থেকে বের করে দেয়। এই নজিরবিহীন ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দারা মেয়রের গ্রেফতার ও পদত্যাগের দাবি জানিয়েছেন।


