Video

কানাডায় বাংলাদেশি নারীকে পাচার ও নির্যাতনের দায়ে ২ বাংলাদেশির কারাদণ্ড | Channel i USA News

Watch on YouTube

কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ ও ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এক বাংলাদেশি নারীকে পাচার, অমানুষিক নির্যাতন এবং যৌন নিপীড়নের দায়ে মোহাম্মদ মাসুম ও সোহেল হায়দার নামের দুই বাংলাদেশিকে মোট ১৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। কানাডার স্যাসকাচোয়ান প্রদেশের স্যাসকাটুন প্রাদেশিক আদালতের বিচারক মিগুয়েল মার্টিনেজ মূল অভিযুক্ত মোহাম্মদ মাসুমকে ১৪ বছরের কারাদণ্ড ও ১২,২৬৮ কানাডিয়ান ডলার ক্ষতিপূরণ এবং সোহেল হায়দারকে ৪ বছরের কারাদণ্ড ও ৫,৮৮৫ ডলার বকেয়া মজুরি পরিশোধের নির্দেশ দেন। ভুক্তভোগী নারীকে দিনে দীর্ঘ সময় স্বল্প বা বিনা বেতনে খাটিয়ে নেওয়া এবং ভয়ভীতি দেখিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক এই মানব পাচার ও নিগ্রহের ঘটনায় আদালত এ কঠোর রায় ঘোষণা করেন।