Video

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান | Channel i USA News

Watch on YouTube

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন সামরিক অভিযান ও অব্যাহত উত্তেজনার মুখে ইরান যুদ্ধের জন্য “সর্বোচ্চ প্রস্তুত” রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব জানিয়েছে, মার্কিন বাহিনী বা তাদের মিত্ররা কোনো ধরনের আগ্রাসন চালালে পারস্য উপসাগর, প্রণালী ও আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে অবিলম্বে ও নজিরবিহীন জোরালো পাল্টা হামলা চালানো হবে। অন্যদিকে আবুধাবি ও দোহার মাধ্যমে কূটনৈতিক আলোচনার চেষ্টা চলমান থাকলেও যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বৃদ্ধি ও সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে।