ভূ-রাজনৈতিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাত এবং একাধিক দেশের ভিসা নীতিতে কড়াকড়ির কারণে চরম চাপের মুখে পড়েছে বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজার। একক বাজারের ওপর অতি-নির্ভরতা, অদক্ষ কর্মী ও প্রবাসী কর্মীদের কাজের সুনির্দিষ্ট নিশ্চয়তা না থাকায় আয় ও রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। পরিস্থিতি সামাল দিতে প্রথাগত মধ্যপ্রাচ্যের বাজারের পাশাপাশি ইউরোপ, এশিয়া-প্যাসিফিক অঞ্চল এবং জাপানের মতো উদীয়মান শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে জরুরি কূটনৈতিক তৎপরতা ও সরকারি পদক্ষেপের তাগিদ দেওয়া হচ্ছে।


