যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে শনিবার (২৪ অক্টোবর ২০২৬) অত্যন্ত উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ১১তম সংস্করণ ‘দীপাবলি উৎসব’। ভারতের বাইরে বিশ্বের অন্যতম বৃহত্তম এই দীপাবলি উৎসবে ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্জ্বলন, বল ড্রপ টাওয়ারের ডিজিটাল ইলুমিনেশন এবং ‘কালারস অব ইন্ডিয়া’ শীর্ষক সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আলো ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। ব্রডওয়ে ও ৪৬ থেকে ৪৮ স্ট্রিট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উৎসবে ভারতীয় গান, নৃত্য, ফ্যাশন শো ও প্রখ্যাত শিল্পীদের অংশগ্রহণে মেতে ওঠে সাউথ এশিয়ান প্রবাসী কমিউনিটি।


