ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের প্রধান তেল ও গ্যাস স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিশ্বের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার কোম্পানি ‘আরামকো’-এর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজার ও বৈশ্বিক তেল সরবরাহে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


