যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানের পারমাণবিক কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং ড্রোন-ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আবারও যৌথভাবে বড় ধরনের বিমান হামলা চালানোর সুনির্দিষ্ট নীলক নকশা ও সামরিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধবিমান ও এয়ারক্রাফট ক্যারিয়ারের মহড়া জোরদার করা হয়েছে। অপরদিকে ইরানি সামরিক বাহিনী কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নতুন করে হামলা চালানো হলে উপসাগরীয় অঞ্চলের তেল কেন্দ্র এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামো লক্ষ্য করে নজিরবিহীন ও কঠোর আক্রমণ চালানো হবে।


