Video

রিয়াদ বিমানবন্দর ও তেল পাইপলাইনে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা | Channel i USA News

Watch on YouTube

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং কৌশলগত ইস্ট-ওয়েস্ট অপরিশোধিত তেল পাইপলাইনের পাম্পিং স্টেশনগুলোতে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক বিমানবন্দরে চালানো এই জোড়া হামলায় বিমান চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিশ্ব জ্বালানি বাজারে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।