যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.-তে হোয়াইট হাউসের সিকিউরিটি পেরিমিটার ও কনস্টিটিউশন অ্যাভিনিউয়ের কাছে একাধিক ভয়াবহ আগ্নেয়াস্ত্রসহ (রাইফেল, পিস্তল ও তাজা গুলি) এক সশস্ত্র ব্যক্তিকে আটক করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। আটককৃত ব্যক্তি সিক্রেট সার্ভিসের জিজ্ঞাসাবাদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নির্দেশ পেয়ে সেখানে আসার কথা স্বীকার করেছে। সিক্রেট সার্ভিস সন্দেহভাজন ব্যক্তিকে একটি চোরাই গাড়ি থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে ইউএস মার্সাল সার্ভিসের হেফাজতে পাঠিয়েছে। হোয়াইট হাউস সংলগ্ন এলাকায় এই ধরণের ধারাবাহিক নিরাপত্তা লঙ্ঘন, নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক প্রতিরোধ এবং ওয়াশিংটনের হাই-অ্যালার্ট সিকিউরিটি পরিস্থিতি নিয়ে বিশেষ প্রতিবেদন।


