বিশ্বজুড়ে ওয়ার্ডপ্রেস, লারাভেল, ই-কমার্স ও বিভিন্ন সরকারি-করপোরেট পোর্টালে ব্যবহৃত জনপ্রিয় সার্ভার ল্যাঙ্গুয়েজ ‘পিএইচপি’ -তে সম্প্রতি ধরা পড়েছে অত্যন্ত বিপজ্জনক রিমোট কোড এক্সিকিউশন ত্রুটি। ইউএস সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি এবং কানাডিয়ান সেন্টার ফর সাইবার সিকিউরিটি জরুরি ভিত্তিতে অক্টোবর ২০২৬-এ নিরাপত্তা সতর্কবার্তা জারি করে সমস্ত পিএইচপি রানটাইম প্যাচ করার আহ্বান জানিয়েছে।


