যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় আসন্ন মধ্যবর্তী নির্বাচনের (Midterm Elections) প্রচারণায় আয়োজিত একটি বিশাল নির্বাচনী সমাবেশে বারবার প্রতিবাদ ও বিক্ষোভের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনভিলের পিট-গ্রিনভিল বিমানবন্দরে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে ভাষণ দেওয়ার সময় একাধিক বিক্ষোভকারী পর পর স্লোগান দিয়ে বক্তব্য ব্যাহত করার চেষ্টা করেন। নিরাপত্তা কর্মীরা তাদের বের করে দেওয়ার সময় ট্রাম্প তাঁদের তীব্র সমালোচনা করেন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দিকে অভিযোগের আঙুল তোলেন।———————————————————————————-


