ইউরোপের দেশ ইতালিতে বর্ণিল ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্বজুড়ে জনপ্রিয় ‘হ্যালোইন উৎসব’। দেশটির মিলান, রোম, ভেনিস ও ফ্লোরেন্সসহ প্রধান শহরগুলোতে ভৌতিক সাজে সজ্জিত হয়ে তরুণ-তরুণী ও শিশুরা মেতে ওঠেন আনন্দ-উৎসবে। রঙিন পোশাক, ভৌতিক মেকআপ এবং ঐতিহ্যবাহী কুমড়ার আলোয় আলোকিত হয়ে ওঠে শহরের রাস্তা ও প্রধান চত্বরগুলো। এই আনন্দে পিছিয়ে ছিলেন না ইতালি প্রবাসী বাংলাদেশি দর্শনার্থী ও পরিবারগুলোও। স্থানীয় সংস্কৃতির সাথে একাত্ম হয়ে প্রবাসীরা তাদের সন্তানদের নিয়ে উৎসবের নানা আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


