Video

সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে ৪ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা | Channel i USA News

Watch on YouTube

সৌদি আরবের ঐতিহাসিক বন্দর নগরী জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক হজ ও ওমরাহ সম্মেলন ও প্রদর্শনী। পবিত্র হজ ও ওমরাহ পালনকারীদের সেবা সহজীকরণ, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা-এর ব্যবহার বৃদ্ধি এবং বিশ্বজুড়ে ওমরাহ এজেন্সির মধ্যে সমন্বয় বাড়াতে এই মেলার আয়োজন করা হয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিশ্বের বহু দেশের প্রতিনিধি, বিমান সংস্থা, ট্রাভেল এজেন্সি ও হসপিটালিটি খাতের শীর্ষ কর্মকর্তারা এতে অংশ নিচ্ছেন। মেলায় ঘোষিত নতুন সুযোগ-সুবিধা এবং বাংলাদেশীসহ বিশ্বের বিভিন্ন দেশের হাজীদের সুবিধার্থে গৃহীত পদক্ষেপ নিয়ে বিশেষ প্রতিবেদন।