Video

নির্বাচনী জালিয়াতির তথ্য দিলে ১০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা ট্রাম্পের| Channel i USA

Watch on YouTube

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে আবারও সরগরম মার্কিন রাজনীতি। ভোট কারচুপি ও নির্বাচনী জালিয়াতির সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য দিতে পারলে ১০ লাখ ডলার (১ মিলিয়ন ডলার) পুরস্কার দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের নির্বাচনী প্রচার সভায় এই অর্থ পুরস্কারের ঘোষণা দিয়ে তিনি অভিযোগ করেন, মার্কিন নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া জরুরি। ট্রাম্পের এই ঘোষণার পর ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরের মধ্যে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।