Video

২০২৮ সালের হোয়াইট হাউস দখলকে লক্ষ্য করে ডেমোক্র্যাটদের প্রস্তুতি শুরু | Channel i USA News

Watch on YouTube

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে দুর্দান্ত সাফল্যের পর আমেরিকার ডেমোক্রেটিক পার্টি এখন পুরোপুরি মনোনিবেশ করেছে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতিতে। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি ২০২৮ সালের প্রাথমিক মনোনয়ন বা প্রাইমারির আনুষ্ঠানিক ক্যালেন্ডার চূড়ান্ত করেছে, যেখানে দক্ষিণ ক্যারোলিনা, নেভাডা ও নিউ হ্যাম্পশায়ারকে প্রাথমিক রাজ্য হিসেবে রাখা হয়েছে। এদিকে পিটি বুটিগিজ, জশ শ, করি বুকার এবং কমলা হ্যারিসের মতো সম্ভাব্য শীর্ষ নেতারা মাঠে তৎপরতা শুরু করেছেন।