পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি অঞ্চলে মার্কিন অবরোধ এবং অব্যাহত সামরিক উত্তেজনার ফলে আন্তর্জাতিক বাণিজ্য বজায় রাখতে ইরানের উত্তরাঞ্চলীয় ‘ক্যাস্পিয়ান সাগর’ বাণিজ্য পথ হয়ে উঠছে ইরানের মূল ভরসা। বন্দরের বাণিজ্যিক জট ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে তেহরান এখন রাশিয়া, আজারবাইজান ও মধ্য এশিয়ার দেশগুলোর সাথে ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর -এর মাধ্যমে বাণিজ্যিক সংযোগ জোরদার করছে। তবে রাশিয়াগামী ভোলগা নদীর নাব্যতাসংকট, রেল সংযোগের অভাব এবং ক্যাস্পিয়ান সাগরের বাণিজ্যিক বন্দরের তুলনামূলক সীমিত সক্ষমতার কারণে এই পথ কতটা কার্যকর হবে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা।


