Video

এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া সিইও সেজে কোটি কোটি টাকা আত্মসাৎ | Channel i USA News

Watch on YouTube

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভয়েস ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা উর্ধ্বতন কর্মকর্তা সেজে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার আশঙ্কাজনক ঘটনা বিশ্বজুড়ে বাড়ছে। ভুয়া অডিও/ভিডিও কল ও জুম মিটিংয়ের মাধ্যমে জরুরি ফান্ড ট্রান্সফারের চাপ দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ ডলার চুরির সাম্প্রতিক ঘটনাগুলো আন্তর্জাতিক ব্যবসা অঙ্গনে আতঙ্ক তৈরি করেছে। এআই-চালিত এই নতুন ধাঁচের সাইবার অপরাধের কৌশল, আন্তর্জাতিক জালিয়াতির কেস স্টাডি এবং করপোরেট প্রতিষ্ঠানগুলোর সুরক্ষায় করণীয় নিয়ে বিশেষ বিশ্লেষণমূলক প্রতিবেদন।