Video

ইরানে যুক্তরাষ্ট্রে নতুন হামলার পরিকল্পনা

Watch on YouTube

যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্ররা ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে—এমন গোয়েন্দা তথ্য পাওয়ার দাবি করেছে তেহরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। এই সম্ভাব্য আক্রমণের জবাব দিতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থের ওপর নজিরবিহীন ও কঠিন পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দুই দেশের চলমান উত্তেজনার এই নতুন মোড় এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে সাজানো হয়েছে Channel i USA-এর এই বিশেষ প্রতিবেদন।