ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচনের ঠিক মুখে রাজধানী তেল আবিবের রাজপথে নেমে এসেছেন হাজার হাজার আন্দোলনকারী। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের নীতি, ২০২৩ সালের ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনে অস্বীকৃতি এবং রাজনৈতিক নেতৃত্বের চরম ব্যর্থতার প্রতিবাদে মুখরিত হয়ে ওঠে তেল আবিবের ‘হোস্টেজ স্কয়ার’ ও আশেপাশের এলাকা। বিরোধী দলীয় নেতৃবৃন্দ, সাবেক সেনাপ্রধান ও জিম্মি পরিবারের সদস্যরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে নেতানিয়াহু সরকারের বিদায় এবং নতুন রাজনৈতিক পরিবর্তনের জোর দাবি জানান।


