যুক্তরাষ্ট্রে বহুল চর্চিত ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক দিন আগে কানাডিয়ান পণ্যের শুল্ক নীতিতে হঠাৎ রদবদল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ট্যারিফ অ্যাক্ট ১৯৩০-এর ধারা ৩৩৮-এর অধীনে নতুন আদেশ জারি করে ট্রাম্প প্রশাসন সীমানা পেরিয়ে আসা ২২টি নির্দিষ্ট কানাডিয়ান পণ্যের (যেমন: প্লাইউড, কৃষিকাজের প্যাকিং বাক্স, সামুদ্রিক শৈবাল ও রেফ্রিজারেশন যন্ত্রপাতি) ওপর থেকে ৫০% শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানত মেইন (Maine) অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সের তীব্র চাপ ও কৃষক-ব্যবসায়ীদের ক্ষোভ সামাল দিতে রাজেনৈতিক সুবিধা দিতেই ট্রাম্পের এই পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে একই সাথে প্রায় ১০০টি নতুন পণ্যের ওপর নতুন করে শুল্ক বসানো হয়েছে।


