কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ অভিযান চালিয়ে প্রায় ৪,০০০ নকল পারফিউমের বোতলসহ গ্রেপ্তার করেছে দুই প্রবাসীকে। গ্রেপ্তারকৃতরা ব্র্যান্ডেড অরিজিনাল সুগন্ধির ব্যবহৃত ফাঁকা বোতলে মানহীন রাসায়নিক মিশ্রণ ঢেলে আসল ব্র্যান্ড হিসেবে খোলাবাজারে বিক্রি করে আসছিল। একটি আবাসিক ফ্ল্যাটে অবৈধ রাসায়নিক মিশ্রণ তৈরি ও স্টোরেজ কারখানা পরিচালনার বিষয়ে তাদের স্বীকারোক্তির পর গ্রেপ্তারকৃতদের দেশটির পাবলিক প্রসেিকিউশনে হস্তান্তর করা হয়েছে।


