মধ্যপ্রাচ্যে ইরান ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বেড়ে যাওয়ায় অঞ্চলটিতে নিজেদের সামরিক ঘাঁটি ও সেনাদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন ও মার্কিন সেন্ট্রাল কমান্ড সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কৌশলগত বিভিন্ন ঘাঁটিতে জরুরি ভিত্তিতে অন্তত ১৭টি সুরক্ষিত ভূগর্ভস্থ বাঙ্কার নির্মাণের কাজ শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। সাম্প্রতিক সময়ে কুয়েত, বাহরাইনসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন স্থাপনাগুলোতে একের পর এক হামলার ঘটনার পর সেনাদের প্রাণহানি এড়াতে এবং কমান্ড সেন্টারগুলো নিরাপদ রাখতে এই দ্রুত প্রতিরক্ষা অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।


