জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গাজায় ইসরায়েলের “গণহত্যার” অভিযোগকে “শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা” বলে উড়িয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২৪ সেপ্টেম্বর প্রায় ৪০ মিনিটের এই ভাষণে তিনি দাবি করেন—”ইসরায়েল গণহত্যা করেনি, ইসরায়েল গণহত্যা প্রতিরোধ করেছে”, এবং ইসরায়েলি বাহিনীকে “বিশ্বের সবচেয়ে নৈতিক” সেনাবাহিনী বলে অভিহিত করেন। ভাষণ শুরুর আগেই ফিলিস্তিনি মিশনের আহ্বানে প্রায় ৭৭টি প্রতিনিধি দল হল থেকে বেরিয়ে যায়; ওয়াকআউটকারীদের “নৈতিক কাপুরুষ” বলে আখ্যা দেন তিনি। এর আগে একই দিনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি ফিলিস্তিনি জনগণের দুঃখ-কষ্ট নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ করেছিলেন।


