যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে লুইসিয়ানা, ওকলাহোমা, ওহাইওসহ একাধিক অঙ্গরাজ্যের নির্বাচন কার্যালয় ও সেনেটরের দপ্তরে অজ্ঞাত পাউডার সমৃদ্ধ সন্দেহজনক চিঠি পাঠানোর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই (FBI) এবং ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিস যৌথভাবে তদন্ত শুরু করেছে।


