Video

পিএইচপির গুরুতর ত্রুটি ও সাইবার নিরাপত্তা ঝুঁকি: কী, কেন ও কীভাবে? সতর্কবার্তা | Channel i USA News

Watch on YouTube

বিশ্বজুড়ে ওয়ার্ডপ্রেস, লারাভেল এবং অসংখ্য সরকারি ও করপোরেট পোর্টালে ব্যবহৃত জনপ্রিয় সার্ভার ল্যাঙ্গুয়েজ ‘পিএইচপি’ -তে দেখা দেওয়া মারাত্মক নিরাপত্তা ত্রুটি এবং রিমোট কোড এক্সিকিউশন ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ইউএস সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি এবং কানাডিয়ান সেন্টার ফর সাইবার সিকিউরিটি সতর্কবার্তা জারি করে জরুরি ভিত্তিতে পিএইচপি রানটাইম আপডেট বা প্যাচ করার আহ্বান জানিয়েছে।