Video

উন্নত জীবনের আশায় বিদেশে গিয়ে ফিরছে মৃতদেহ | Channel i USA News

Watch on YouTube

পরিবারের মুখে হাসি ফোটাতে এবং উন্নত জীবনের আশায় সহায়-সম্বল বিক্রি করে বিদেশে পাড়ি জমাচ্ছেন হাজারো বাংলাদেশি কর্মী; কিন্তু তাঁদের অনেকেই জীবিত ফিরছেন না—ফিরছেন কফিনবন্দি মৃতদেহ হয়ে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুযায়ী, প্রতি বছর মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফিরছে। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান ও কুয়েতে কর্মরত তরুণ ও মধ্যবয়সী কর্মীদের একটি বড় অংশ হৃদরোগ (স্ট্রোক ও হার্ট অ্যাটাক), কর্মক্ষেত্রে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা এবং তীব্র মানসিক চাপে অকালে প্রাণ হারাচ্ছেন।