Video

দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খোলার পরিকল্পনা নিয়ে কাতারে কূটনীতি| Channel i USA News

Watch on YouTube

বৈশ্বিক জ্বালানি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় পুরোপুরি খুলে দিতে নতুন একটি ২ দিনের (৪৮ ঘণ্টা) মধ্যস্থতা প্রস্তাব পেশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, কাতারের মধ্যস্থতায় আন্তর্জাতিক সমঝোতার অধীনে এই সময়সীমা ৭ দিন থেকে কমিয়ে ২ দিনে আনা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রথম দিনে যুক্তরাষ্ট্র তাদের অবরোধ নমনীয় করা ও কিছু নির্দিষ্ট শর্ত মেনে নিলে দ্বিতীয় দিনেই হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা হবে। তবে শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ তুলে নেওয়া, ওমান ও ইরানের সমন্বয়ে নির্ধারিত বিশেষ বাণিজ্যিক নৌপথের স্বীকৃতি এবং কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিলের দাবি বহাল রেখেছে তেহরান।